Posts

Showing posts from October 23, 2016

দ্য ‘গ্লোরিয়া স্কট’- শার্লক হোমস (The Adventure of the Gloria Scott)

Image
কাঠের জাহাজ [ দ্য ‘গ্লোরিয়া স্কট’ ] - শার্লক হোমস The Adventure of the Gloria Scott Author:- Arthur Conan Doyle Series:- The Memoirs of Sherlock Holmes Publication date:- 1893 শীতকাল। রাত হয়েছে। অগ্নিকুণ্ডের পাশে বসে গা তাতাচ্ছি আমি আর শার্লক হোমস। এমন সময়ে হোমস বললে, ‘ওয়াটসন, এই কাগজগুলো পড়ে দেখো। অসাধারণ কেস “গ্লোরিয়া স্কট’-এর সব কথা লেখা আছে। আর এই খবরটা পড়েই আঁতকে উঠে মারা গিয়েছিলেন সমাজের মাথা ট্রেভর।’ ড্রয়ার খুলে একটা রংচটা ছোট্ট চোঙা বার করল বন্ধুবর। ভেতর থেকে বেরোল স্লেট পাথরের মতো ধূসর একটুকরো কাগজ। কাগজটায় টানা হাতে লেখা একটা বিচিত্র সংবাদ : ‘খেল মুরগি আবার খতম। মুরগিওলা বুড়ো হাডসন কাঁদছে। যত্তোসব গাধার দল। বলে কিনা চালান দিয়েছে লন্ডনে। বলছে, প্রাণপ্রিয় মুরগি নিয়ে বাড়ি ছেড়ে পালাও। তোমার মুরগিও মরবে।’ এ কী গোলকধাঁধা! আমার ভ্যাবাচ্যাকা মুখ দেখে খুক খুক করে শুষ্ক হাসি হাসল হোমস। বললাম, এ তো দেখছি একটা আবোল- তাবোল ব্যাপার। আঁতকে ওঠার মতো তো কিছু না। কিন্তু এই খবর পড়েই ধড়াস করে পড়ে মারা গেছেন একজন শক্তসমর্থ বুড়ো ভদ্রলোক। কে...